ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মুকসুদপুরে স্বপ্নপুরের বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠান

বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সংগঠন “স্বপ্নপুর” তাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ২০২৬ সালের বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ কর্মসূচি শুরু করেছে।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে, এ উপলক্ষে মুকসুদপুর উপজেলা হাসপাতাল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির দেশীয় বৃক্ষরোপণ করা হয়। কর্মসূচির আওতায় শিমুল, পলাশ, হিজল, কদম, ছাতিম, কাঞ্চন, বুদ্ধ নারিকেল, জারুলসহ নানা প্রজাতির গাছ রোপণ করা হয়।

আয়োজকরা জানান, এসব অলংকারিক ও দেশীয় বৃক্ষ হাসপাতাল চত্বরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পাখি ও অন্যান্য প্রাণীর আশ্রয় ও খাদ্যের উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক সাপ্তাহিক বাংলার নয়নের সম্পাদক, সংস্কৃতিজন ও নাট্যকর্মী শহিদুল ইসলাম বেলায়েত মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা সরকারি কেএম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও সমাজকর্মী মোসায়েদ হোসেন ঢালী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, প্রকৌশলী নিমাই সরকার, জুবিল্যান্ট ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান সেলিম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মানস ভট্টাচার্য, শিক্ষক ও কবি খায়রুল বাকি শরীফ প্রমূখ।

এসময় বক্তারা, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন এবং পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

স্বপ্নপুরের সদস্য নাঈম মিয়া ও প্রবীণ কুমার পাল রতনসহ অন্যান্যদের তত্ত্বাবধানে বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য হাদিউজ্জামান হেলাল।

সংগঠনের মুখপাত্র মাহমুদ সিমান তার বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, চলতি বছর সারাদেশে ৫০ হাজার বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে। এছাড়া উপজেলা হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করায় ডা. রায়হান ইসলাম শোভনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে “স্বপ্নপুর” পরিবেশ সংরক্ষণ, দূষণ প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে। এ পর্যন্ত সংগঠনটির মাধ্যমে প্রায় আড়াই লক্ষ দেশীয় বৃক্ষ রোপণ করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

মুকসুদপুরে স্বপ্নপুরের বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠান

আপডেট টাইম : ০৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :