ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কৃষকদের জন্য স্যালাইন-পানির ব্যবস্থা

মাদারীপুর শিবচরে ৩ দিন পর তেল পাম্পে উপচে পড়া ভিড়

অপি মুন্সী:

সারাদেশের মতো মাদারীপুর জেলার শিবচরেও জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। মোটরসাইকেল চালক, গাড়ি চালকসহ কৃষি কাজেও ব্যাপক সমস্যায় পড়েছে।

শুক্রবার ৩রা এপ্রিল শিবচরে তিন দিন পর পাম্পগুলোতে তেল আসায় মোটরসাইকেল ও গাড়ির উপচে পড়া ভিড় দেখা গেছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সংগ্রহ করতে হচ্ছে জ্বালানি তেল, এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। কৃষি কাজে জমি চাষ ও সেচ প্রদানের জন্য খেটে খাওয়া গ্রামের বয়স্ক কৃষকদেরও লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শিবচরের আব্দুল হাকিম খান (এ এইচ কে) ফিলিং স্টেশনে মোটরসাইকেল, গাড়ি ও কৃষকেরা লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছেন। তবে চাহিদার তুলনায় অনেক কম তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন অনেকে। শৃঙ্খলাভাবে লাইন ঠিক রাখার জন্য ফিলিং স্টেশনগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

তেল নিতে আসা কৃষক লাভলু হাওলাদার বলেন, “এখন ধানে সেচ দিতে হয়, জমি চাষ করতে হয়। ঠিকমতো যদি আমরা তেল না পাই তাহলে চাষাবাদ করবো কিভাবে?” তিনি আরও বলেন, “আমরা যদি জমিতে সময়মতো বীজ বপন করতে না পারি, তাহলে খাবো কী? সেই চিন্তায় রাতে ঘুম আসে না।”

মোটরসাইকেলের তেল সংগ্রহ করতে আসা মনির হোসেন বলেন, “তিন দিন পর শিবচরে তেল এসেছে। রৌদ্রের মধ্যে লাইনে দাঁড়িয়ে আছি, তেল নিতে হবে—কিছু করার নাই।” তিনি বলেন, “মোটরসাইকেলে ৩০০ টাকার বেশি তেল দেয় না। এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে এত কম তেল না দিয়ে ১ হাজার টাকার দিলে ভালো হতো।”

এদিকে আব্দুল হাকিম খান (এ এইচ কে) ফিলিং স্টেশনের পক্ষ থেকে বিনামূল্যে কৃষক ও বয়স্কদের জন্য খাবার পানি ও স্যালাইন সরবরাহ করতে দেখা গেছে।

শিবচর হাইওয়ে থানার ওসি জহিরল ইসলাম জানান, “তিন দিন পরে শিবচরের ফিলিং স্টেশনগুলোতে তেল এসেছে, এ জন্য একটু ভিড় দেখা যাচ্ছে। লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে যাতে সবাই তেল সংগ্রহ করতে পারে, সে জন্য আমরা কাজ করছি।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

কৃষকদের জন্য স্যালাইন-পানির ব্যবস্থা

মাদারীপুর শিবচরে ৩ দিন পর তেল পাম্পে উপচে পড়া ভিড়

আপডেট টাইম : ০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
অপি মুন্সী, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :