মোঃ জিয়াউর রহমান:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ওষুধ ব্যবসায়ী রোকনুজ্জামান রোকন (৫০)।
গতকাল বৃহস্পতিবার (২ মার্চ ২০২৬) ইং বিকেল সাড়ে তিনটায় হৃদরোগে আক্রান্ত হয়ে কুষ্টিয়া সদর হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র এবং এক কন্যা রেখে গেছেন। এছাড়াও অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ শুক্রবার (৩ মার্চ ২০২৬) ইং তারিখে সকাল ৯টায় দৌলতপুর থানার অন্তর্গত কাপড় পোড়া গোরস্থান ময়দানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে তাকে দাফন সম্পন্ন করা হয়। জানাজায় সর্বস্তরের মানুষ তার আত্মার মাগফেরাত কামনায় অংশ নেন।

দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম 
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 





















