ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পাম্পে তেল নিতে এসে ৭ মোটর বাইক চালক গুণলেন জরিমানা

আলিফ হোসেনঃ

রাজশাহীর তানোরের সীমান্তবর্তী গোদাগাড়ীর একটি পেট্রোল পাম্পে তেল নিতে এসে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা দিতে হলো মোটরবাইকের ৭ জন চালককে। ভ্রাম্যমাণ আদালত তাদের এই জরিমানার আদেশ দেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) উপজেলা সদরের আবুল কাশেম পেট্রোল পাম্পে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শামসুল ইসলাম। এসব মোটরবাইকের বৈধ কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় এই জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন কর্তপক্ষ।

প্রশাসন সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে না থাকায় ৪ জনকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। এরা হলেন- সাগুয়ানের বাসিন্দা ওসমান (১৮), সুলতানগঞ্জের বাসিন্দা সিহাব (২১), নাচোলের বাসিন্দা রবিউল ইসলাম (৩০) এবং হঠাৎপাড়ার বাসিন্দা সাইফ (১৮)। এছাড়া মহিশালবাড়ীর নওশাদ ও বড়শীপাড়া গোগ্রামের মফিজুল ইসলামকে এক হাজার টাকা করে এবং জাহানাবাদ এলাকার আসলামকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এদিন অভিযান শেষে এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুল আলম বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সড়ক পরিবহন আইন বাস্তবায়নে আমাদের এই অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার তেল নিতে আসা বেশ কিছু মোটরবাইক তল্লাশি করে দেখা যায় অনেকেরই বৈধ কাগজপত্র বা ড্রাইভিং লাইসেন্স নেই।

আইন অমান্য করায় সাতজনকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন, সাধারণ মানুষকে আইন মানতে সচেতন করতেই আমাদের এই উদ্যোগ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

পাম্পে তেল নিতে এসে ৭ মোটর বাইক চালক গুণলেন জরিমানা

আপডেট টাইম : ১১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :