ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুরের চরভদ্রাসনে প্রবাসীর জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ নুরুল ইসলামঃ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার খান মামুদের ডাঙ্গী গ্রামের আব্দুস ছালামের ছেলে কুয়েত প্রবাসী রাজিব মাহমুদ (৩৭) এর বসতভিটে সংলগ্ন ১৮ শতাংশ জমি প্রতিপক্ষরা জোর পূর্বক দখলের অপচেষ্টা সহ তাকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকী দিচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। একই গ্রামের প্রভাবশালী প্রতিবেশী প্রতিপক্ষরা হলেন-মেহেদী হাসান, ইমরান মাহমুদ, সজিব গং ও তাদের দলবল।

প্রতিপক্ষরা প্রবাসী রাজিব মাহমুদের জমির বাউন্ডারী ওয়ালের তিনটি পিলার ভেঙে দিয়েছে, জমির মালিকানা স্বত্তের সাইনবোর্ড তুলে নিয়ে গেছে এবং সন্ত্রাসী গোষ্ঠী দিয়ে বিরোধীয় জমিতে মহড়া দেওয়া সহ মোবাইল ফোনে উক্ত প্রবাসীর জীবন নাশের হুমকী দেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

এ ব্যপারে ছুটিতে বাড়ী ফেরা উক্ত প্রবাসী বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় বিরোধীয় জমি সংলগ্ন বসতভিটের আঙিনায় এক সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুয়েত প্রবাসী রাজিব মাহমুদ।

তিনি জানান, প্রবাস জীবনের অনেক কষ্টে অর্জিত অর্থ দিয়ে গত তিন মাস আগে আমার বসতভিটে সংলগ্ন জমির প্রকৃত মালিকদের কাছ থেকে আমি ১০.৩৯ শতাংশ জমি ক্রয় করি। উক্ত ক্রয়কৃত জমির সাথে আমার মা রেজিয়া বেগম তার পৈত্রিক ওয়ারিশ স্বত্তে প্রাপ্ত জমি মিলে আমাদের ১৮ শতাংশ জমি রয়েছে। উক্ত জমির নামজারী করার পর আমি নিয়মিত ভুমি কর পরিশোধ করেছি। উক্ত প্রবাসীর জমির নামজারী নং হলো-২৩৮২ (ওঢ-ও)/২০২৫-২০২৬। তাদের জমির পরিচয় হলো-দিয়ারা ২৬/১১ নং চরভদ্রাসন মৌজার ২৩৯ নং খতিয়ানের ৫১৪৪ নং, ৫১৪২ নং, ৫২২৭ নং ও ৫২২৯ নং দাগের অন্তর্ভুক্ত জমি।

তিনি জানান, আমরা দুই ভাই বিদেশে থাকি। আমাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে প্রভাবশালী প্রতিবেশী মেহেদী হাসান গং আমাদের জমি দখলের চেষ্টা চালাতে থাকে। তারা প্রবাসীর জমির পাশে একখন্ড সিকস্তির ভুমির দলিল বানিয়ে সাড়ে ২৫ শতাংশ জমির মালিকানা দাবী করতে থাকে এবং বার বার দখলে যাওয়ার চেষ্টা চালায়। এ ব্যপারে স্থানীয়রা ৭/৮ দফায় আপোষ মিমাংষার জন্য সালিশ বৈঠকের দিন ধার্য্য করলেও প্রতিপক্ষ মেহেদী হাসান গংরা সালিশ বৈঠকে হাজিরা দেয় নাই বলে জানা যায়। এছাড়া চরভদ্রাসন থানায় আরও দু’দফায় আপোষ মিমাংষার জন্য ডাকলেও মেহেদী হাসান গংরা হাজির হয় নাই বলে উক্ত প্রবাসী জানান।

উক্ত প্রবাসী আরও জানান, প্রতিপক্ষ মেহেদী হাসান গংরা দলবল নিয়ে গত ২৯ মার্চ দিবাগত গভীর রাতে প্রবাসীর জমির মধ্যে গিয়ে তান্ডব চালায়। তারা জমির মালিকানা স্বত্তের সাইনবোর্ড তুলে নিয়ে যায়। পরের দিন তারা সন্ত্রাসী বাহিনী নিয়ে প্রবাসীর জমির বাউন্ডারী ওয়ালের তিনটি পিলার গুড়িয়ে দেয়। একই সাথে ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে প্রবাসীর জমিতে দিনরাত মহড়া চালাতে থাকে প্রতিপক্ষরা। এছাড়া প্রবাসীর মোবাইল ওয়াটস এ্যাপে প্রতিপক্ষরা তার প্রাণনাশের হুমকী দিয়ে প্রতিনিয়ত ভয়েজ ম্যাসেস পাঠাচ্ছে বলেও জানান তিনি।

এ অবস্থায় উক্ত কুয়েত প্রবাসী চরভদ্রাসন থানায় একটি অভিযোগ পত্র দায়ের করলে পুলিশ উভয় পক্ষকে কাগজপত্র সহ আগামী ৪ এপ্রিল থানায় হাজির হয়ে আপোষ মিমাংষার বৈঠকে বসার দিন ধার্য করেন। কিন্ত প্রতিপক্ষ মেহেদী হাসান চতুরতা করে গত ১ এপ্রিল ফরিদপুর কোর্টে গিয়ে বিরোধীয় জমির উপর ১৪৪ ধারা জারীর আবেদন করেন। এতে করে আপোষ মিমাংষার বৈঠকও স্থবির হয়ে পড়েছে বলে জানা যায়। এ ব্যপারে বৃহস্পতিবার চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনকে জিজ্ঞেস করলে তিনি জানান, “যেহেতু মেহেদী হাসান কোর্টে ১৪৪ ধারার জন্য আবেদন করেছেন তাই পুলিশ আর আপোষের জন্য ডাকতে পারে না। জমির ব্যাপার কোর্ট বুঝবেন। তবে স্থানীয়রা গোপনে আপোষ করলে সেটা তাদের ব্যাপার।

আর এ ব্যাপারে বৃহস্পতিবার প্রতিপক্ষ মেহেদী হাসানকে জিজ্ঞেস করলে তিনি জানান, আমি গঞ্জর আলী বেপারী গংদের কাছ থেকে জমি ক্রয় করেছি। তাই ক্রয় স্বত্তে আমি জমির মালিকানা দাবী করছি। তবে আমার দলিলটা পরে হলেও আমার দাতাই সঠিক।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

ফরিদপুরের চরভদ্রাসনে প্রবাসীর জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :