তাসলিমা আক্তার বিথীঃ
খাগড়াছড়িতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের ০১/২৬তম সভা যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২৬) অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, কমান্ডার ২০৩ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার, খাগড়াছড়ি রিজিয়ন।
সভায় সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্ণেল মোঃ খাদেমুল ইসলাম, পিএসসি, জোন কমান্ডার, খাগড়াছড়ি জোন। এছাড়াও সামরিক বাহিনীর অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বিদায়ী সদস্যদের সম্মাননা প্রদান এবং নতুন সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়, যা অনুষ্ঠানে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করে।
সভা শেষে সভাপতি বিদ্যালয়ের অবকাঠামো পরিদর্শন করেন এবং বিদ্যালয় প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা পৌঁছে দিতে এ কর্মসূচিকে একটি প্রতীকী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম 
তাসলিমা আক্তার বিথী, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি 





















