আব্দুস সালাম তালুকদারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রহনপুর আহম্মাদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রহনপুর আহম্মাদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অত্র স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও গোমস্তাপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ।
এতে আরো উপস্থিত ছিলেন, রহনপুর মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মুঃ মনিরুজ্জামান, রহনপুর আহম্মাদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, মুহাঃ হাবিবুর রহমান, মো. শরীফুল ইসলাম, মুঃ ফিরোজ কবীর, সাংবাদিক মো. নাহিদ ইসলাম, মো. আবদুস সালাম তালুকদার, মু. সারওয়ার জাহান সুমন, অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বিদায়ী ছাত্র ও নবীন ছাত্রবৃন্দ প্রমূখ।
অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের বিদায় ও নতুন শিক্ষার্থাদেরকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। এছাড়াও শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম 
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 





















