মানিক কুমার দাসঃ
ফরিদপুরের গঙ্গাবর্দী এলাকায় কৃষি ইনস্টিটিউটের সামনে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক ও তার সহকারী গুরুতর আহত হয়েছেন।আজ বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৫-৬৮২৩) গঙ্গাবর্দী কৃষি ইনস্টিটিউটের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক মো. সুজন উদ্দিন (পিতা: মৃত জাহাঙ্গীর আলম, বাড়ি: চুয়াডাঙ্গা সদর)
ও তার হেলপার গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 





















