বাদশাহ মিয়াঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে, মুকসুদপুর উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি অফিসার মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা যুব উন্নয়ন অফিসার সায়েদ উদ্দিন আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম এ নাইমসহ বিভিন্ন দপ্তর প্রধান, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
এসময় বাংলা নববর্ষকে বরণ করে নিতে পহেলা বৈশাখ দিনব্যাপী নানা কর্মসূচীর সিদ্ধান্ত গৃহীত হয়।

দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম 
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি 





















