ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মাদারীপুরে হামে এক শিশুর মৃত্যুর পর বাড়ছে আতঙ্ক

অপি মুন্সীঃ

‎মাদারীপুরে হামের এক শিশুর মৃত্যুর পর জেলাজুড়ে বাড়ছে হাম আতঙ্ক। বর্তমানে ১১ শিশুকে ২৫০ শয্যা জেলা হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষনে।

‎বৃহস্পতিবার সকালে সরেজমিন ঘুরে জানা গেছে, ২২ মার্চ রাতে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যচর এলাকার আব্দুর রহমানের তিন মাস ১৫ দিন বসয়ী মেয়ে আদিবাকে ২৫০ শয্যা জেলা হাসপাতালের ভর্তি করা হয়।

পরে গত সোমবার (৩০ মার্চ) রাতে তার মৃত্যু হয়। এরপর অভিভাবকদের মাঝে বাড়ছে এই রোগের ভয় আর আতঙ্ক। চিন্তিত শিশুদের নিয়ে। গত ৭ দিন এই উপসর্গ নিয়ে জেলার সবচেয়ে বড় হাসপাতালে ভর্তি হয় ১৪ শিশু। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে ভর্তি হয় আরো দুই শিশু। বর্তমানে ১১ শিশুকে রাখা হয়েছে হাসপাতালের হোম আইসোলেশন সেন্টারে।

‎৯ মাস বয়সী মোস্তাকুন নবী নিয়ে হাসপাতালে আসা সদর দুখধালী ইউনিয়নের বোয়ালি এলাকার মোস্তাকিন বিল্লাল বলেন, ‘ছেলেকে নিয়ে খুব দুঃচিন্তায় আছি। যেভাবে চারপাশে হামের রোগী বাড়ছে তাতে এখন আমাদের ঘুম হারাম হয়ে গেছে। আমরা সরকারের সহযোগিতা চাই। যাতে এই রোগ থেকে শিশুরা দ্রুত মুক্তি পেতে পারে।

‎‎মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডের সিনিয়র কনসালটেন্ট ডা. জহিরুল ইসলাম খান বলেন সারা বিশ্বে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সবার আগে সচেতন হওয়া জরুরী। হামের উপসর্গ দেখা দিলেই হাসপাতালে ছুঁটে আসতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে।’

‎মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অখিল সরকার বলেন, ‘এটি ছোঁয়াচে রোগ হওয়ায় হাসপাতালে হাম রোগীদের জন্য আলাদা ইউনিট খোলা হয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পর্যাপ্ত চিকিৎসা দেয়া হচ্ছে।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

মাদারীপুরে হামে এক শিশুর মৃত্যুর পর বাড়ছে আতঙ্ক

আপডেট টাইম : ১০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
অপি মুন্সী, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :