ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

লালপুরে তেল পাম্পের অনিয়মের ভিডিও করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক

রাশিদুল ইসলাম রাশেদ:

নাটোরের লালপুরে একটি অনিবন্ধিত ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রির অনিয়মের চিত্র ধারণ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন এক সাংবাদিক। গুরুতর আহত অবস্থায় তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত প্রায় ৮টার দিকে উপজেলার কদিমচিলান এলাকার মেসার্স সাদিয়া ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, ট্যাগ অফিসারের অনুপস্থিতিতে সেখানে অবৈধভাবে তেল বিক্রি চলছিল।

আহত সাংবাদিক ওমর ফারুক এশিয়ান টেলিভিশনের লালপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জানান, ওই রাতে সাধারণ গ্রাহকদের মোটরসাইকেলে মাত্র ১০০ টাকার তেল দেওয়া হচ্ছিল। একই সময়ে একটি ব্যক্তিকে তিনটি ৫০ লিটারের কন্টেইনারে বিপুল পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছিল। বিষয়টি অনিয়ম মনে হওয়ায় তিনি ভিডিও ধারণ শুরু করলে বাধা সৃষ্টি করা হয়।

তার অভিযোগ, কদিমচিলান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল বারী প্রথমে তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান এবং ভিডিও ধারণে আপত্তি জানান। একপর্যায়ে সেখানে উপস্থিত কয়েকজন ব্যক্তি পুলিশের সামনেই তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

অভিযোগের বিষয়ে আব্দুল বারী বলেন, তিনি হামলার সঙ্গে জড়িত নন। কেবল ভিডিও ধারণ না করতে সাংবাদিককে অনুরোধ করেছিলেন। পরে উপস্থিত কিছু ব্যক্তি মারধর করে বলে তিনি দাবি করেন।

এদিকে সাদিয়া ফিলিং স্টেশনের ব্যবস্থাপকের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী ঘটনাটির সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, মেঘনা পেট্রোলিয়াম এজেন্সি থেকে তেল সরবরাহ পাওয়া গেলেও অনিবন্ধিত অবস্থায় কীভাবে তেল পাচ্ছেন ও কার্যক্রম চলছে—সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, সংশ্লিষ্ট ফিলিং স্টেশনটি সরকারি তালিকাভুক্ত নয়। এ কারণে সেখানে কোনো ট্যাগ অফিসারও নিয়োগ দেওয়া হয়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানিয়েছেন, লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

লালপুরে তেল পাম্পের অনিয়মের ভিডিও করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক

আপডেট টাইম : ০৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :