মোঃ আরিফুল হাসান:
ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের ভূষনা লক্ষণদিয়া গ্রামে এক মর্মান্তিক দুর্ঘটনায় জমজ দুই শিশু নিহত হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুর প্রায় ১টা ৩০ মিনিটে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষণদিয়া গ্রামের জোয়াদ্দার হোসেন আকাশের প্রায় চার বছর বয়সী জমজ দুই শিশু পুত্র খেলার ছলে বাড়ি থেকে বের হয়ে রেললাইনের পাশে চলে যায়। একপর্যায়ে তারা রেললাইনের ওপর অবস্থান করছিল। এ সময় হঠাৎ দ্রুতগতির একটি ট্রেন এসে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়।
ঘটনার পরপরই এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারি ও কান্নায় ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। প্রতিবেশীরা ছুটে এসে শিশুদের নিথর দেহ উদ্ধার করেন।
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাকির তাইজুর রহমান জানান, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক। আমি নিজে ঘটনাস্থলে পরিদর্শনে গিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনটি যাওয়ার সময় তারা সরে যেতে পারেনি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম 
মোঃ আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি 





















