আলম মৃধাঃ
নরসিংদীতে আলোচিত মাহবুব হত্যা মামলার এক এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কামাল হোসেন নরসিংদী জেলার মাধবদী থানার কুড়েরপাড় এলাকার মৃত মোসলেমের ছেলে।
গোয়েন্দা শাখা ডিবি সূত্রে জানা যায়, ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে এসআই (নিঃ) মোহাম্মদ আব্দুস সালাম, এসআই শেখ মোঃ জসিম উদ্দিন ও এএসআই রাজীব হাসানের নেতৃত্বে একটি চৌকস দল নরসিংদী জেলার পলাশ থানার তালতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নরসিংদী মডেল থানার মামলা নং ৩৪, ১৬ মার্চ ২০২৬, দণ্ডবিধির ৩৬৪/৩০২/৩৪ ধারার এজাহারভুক্ত আসামি কামাল হোসেন (৩৫), কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। পরে তার দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা (নম্বর: গাজীপুর থ-১২-১৬৪৪) উদ্ধার করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম 
আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি 





















