ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মাগুরার মহম্মদপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৭

ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা

কামরুল হাসানঃ

মাগুরার মহম্মদপুর উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযানে ৭ জন ইয়াবা সেবনকারীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বুধবার (১ এপ্রিল) দুপুরে তাদের জেল ও জরিমানা প্রদান করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন-বড়রিয়া গ্রামের আবু বক্কারের ছেলে সাগর, ধোয়াইল গ্রামের হাবিবুর রহমানের ছেলে মামুন, একই গ্রামের গরীব শেখের ছেলে নুর ইসলাম, দুলাল শেখের ছেলে সুমন, বেজড়া গ্রামের আবু তালেব শেখের ছেলে রিয়াজ, রব মুন্সির ছেলে মুলজার এবং ধোয়াইল গ্রামের হারুন শেখের ছেলে রাকিব।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সাগরকে ৩ মাস এবং মুলজারকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকিদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহানুর জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুজ্জামান জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করেছে। তিনি আরও জানান, অভিযান অব্যাহত থাকবে এবং মাদক সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

মাগুরার মহম্মদপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৭

আপডেট টাইম : ০৮:০৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
কামরুল হাসান, বিশেষ প্রিতিনিধি :