মোঃ আরিফুল হাসান:
ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী বাজারে ঝুমা ট্রেডার্সে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে। সোমবার (৩০ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে খোলা বাজারে ডিজেল ও পেট্রোল নির্ধারিত দামের চেয়ে ১৯০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি করে আসছিল। এ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ঝুমা ট্রেডার্সে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির সত্যতা পায়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরফান রহমান। তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম না করার জন্য সতর্ক করা হয়েছে। এছাড়া অন্যান্য ব্যবসায়ীদেরও নির্ধারিত মূল্যে তেল বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, এর ফলে বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে এবং সাধারণ মানুষ হয়রানি থেকে রক্ষা পাবে।

দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম 
মোঃ আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি 





















