ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রাজশাহীতে আনসার ও ভিডিপি অফিসারের বদলিজনিত বিদায় সংবর্ধনা

ফিরোজ আলম:

রাজশাহী মোহনপুরে সোমবার (৩০ মার্চ ২০২৬) সকালে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় চত্বরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সকল আনসার কমান্ডার ও দলনেতা-দলনেত্রীবৃন্দের আয়োজনে উপজেলা আনসার ও ভিডিপি (প্রশিক্ষিকা) কাজী তাহেরা খাতুনের সভাপতিত্বে উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ রাজিব হোসেন রাজুর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ রাজিব হোসেন রাজুর সহধর্মিণী ডাঃ মৌসুমি সিকদার, উপজেলা সহকারী আনসার কোম্পানি কমান্ডার মুকুল সরদার, ধুরইল ইউনিয়ন দলনেত্রী ও ইউপি সদস্য হাসনা হেনা, বাকশিমইল সহকারী আনসার প্লাটুন কমান্ডার ময়েন উদ্দিন, মৌগাছি সরকারি প্লাটুন কমান্ডার জালাল উদ্দিন, সহকারী (মহিলা) আনসার কোম্পানি কমান্ডার মঞ্জুয়ারা খাতুন, কেশরহাট পৌরসভার ৩নং ওয়ার্ড দলনেতা ফয়সাল আহম্মেদ, ৭নং ওয়ার্ড দলনেত্রী শিল্প খাতুন, মাদক, জঙ্গিবাদ, নাশকতা রোধ, ইভটিজিং ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি মোহনপুর, রাজশাহী-এর আহ্বায়ক, মোহনপুর থানা কমিউনিটি পুলিশিং ফোরাম কমিটির নির্বাহী সদস্য ও মোহনপুর থানা পুলিশবান্ধব কমিটির সদস্য, সচেতনকর্মী, সাংবাদিক ফিরোজ আলম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার কেশরহাট পৌরসভার ৯টি ওয়ার্ডের ভাতাভোগী দলনেতা-দলনেত্রী এবং ৬টি ইউনিয়নের ভাতাভোগী ইউনিয়ন দলনেতা-দলনেত্রী ও ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডারগণ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গত প্রায় ১০ বছর ধরে শারদীয় দুর্গাপূজা ও নির্বাচন ডিউটিতে আনসার ও ভিডিপি সদস্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে যে অনিয়ম ও অস্বচ্ছতা, এমনকি ঘুষ গ্রহণের প্রবণতা ছিল, যোগদানের পর থেকেই বিদায়ী অফিসার তা কঠোরভাবে দমন করে ডিপার্টমেন্টে স্বচ্ছতা ফিরিয়ে আনেন। বক্তারা আশা প্রকাশ করেন, পরবর্তী নতুন অফিসারও এ ধারা অব্যাহত রাখবেন।

উল্লেখ্য, তিনি গত ২৩/১২/২০২৪ ইং তারিখে মোহনপুর উপজেলা আনসার ও ভিডিপি অফিসার হিসেবে যোগদান করেন এবং বর্তমানে বদলিজনিত কারণে বিদায় নিয়ে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় উপজেলা আনসার ও ভিডিপি অফিসার হিসেবে যোগদান করবেন বলে জানা গেছে।

উপজেলা সহকারী আনসার কোম্পানি কমান্ডার মুকুল সরদার বক্তব্যকালে বলেন, শারদীয় দুর্গাপূজা ও নির্বাচন ডিউটিতে আনসার ও ভিডিপি সদস্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে যে অনিয়ম ও অস্বচ্ছতা ছিল, বিদায়ী অফিসার যোগদানের পর থেকে নিরলস পরিশ্রমের মাধ্যমে তা দূর করে ডিপার্টমেন্টে স্বচ্ছতা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন।

বিদায়ী উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ রাজিব হোসেন রাজু বক্তব্যকালে বলেন, বাহিনীর প্রশিক্ষণকে কাজে লাগিয়ে আনসার ও ভিডিপি সদস্যরা তৃণমূল পর্যায়ে সামাজিক আন্দোলনের মাধ্যমে একটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারেন। তিনি আরও বলেন, “আমি বিদায় নিচ্ছি, কিন্তু আমার শাসন, সোহাগ ও ভালোবাসা রেখে গেলাম। বিদায়কালে আপনাদের ভালোবাসায় আমি সিক্ত হলাম। জীবনের যেখানেই থাকি, বিদায়ের এই স্মৃতি ও আপনাদের কথা সবসময় আমাকে স্মরণ করিয়ে দেবে। যে কোনো সময় যোগাযোগ করলে আমাকে আপনাদের পাশে পাবেন।”

সভাপতির বক্তব্যে উপজেলা আনসার ও ভিডিপি (প্রশিক্ষিকা) কাজী তাহেরা খাতুন বিদায়ী অফিসারের আদর্শ ও মহৎ গুণাবলি ভবিষ্যতে ধারণ করার জন্য উপস্থিত সকল আনসার ও ভিডিপি সদস্যদের প্রতি আহ্বান জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

রাজশাহীতে আনসার ও ভিডিপি অফিসারের বদলিজনিত বিদায় সংবর্ধনা

আপডেট টাইম : ০৯:১৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি :