ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রাসিক প্রশাসকের নির্দেশে ফেরিঘাট এলাকা পরিদর্শনে সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল

এখলাস উদ্দিনঃ

রাজশাহী মহানগরীর সংলগ্ন পদ্মা নদীতে নৌকায় ভ্রমণকারীদের নিকট হতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়টি নজরে আসলে এ বিষয়ে সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এর পরিপ্রেক্ষিতে রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা রবিবার (২৯ মার্চ) রাজশাহীর আমীরপুর ফেরিঘাট ও বিষপুর ফেরিঘাট এলাকা পরিদর্শন করেছেন।

এ সময় তিনি ফেরিঘাটের আওতাভুক্ত এলাকা পরিদর্শনে গিয়ে ইজারাদার, স্থানীয় জনগণ ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। ফেরিঘাটে নির্ধারিত টোলের বিপরীতে অতিরিক্ত কোন অর্থ আদায় করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ইজারদারদের সর্তক করেন তিনি। এছাড়া ফেরিঘাট এলাকায় টোল চার্ট না থাকায় দ্রুত সময়ে টোল চার্ট প্রদর্শনের নির্দেশ দেন রাসিক সচিব।

এ বিষয়ে রাসিক সচিব সোহেল রানা বলেন, রাসিক প্রশাসকের নির্দেশে সিটি কর্পোরেশন থেকে ইজারা দেওয়া দুইটি ফেরিঘাট পরিদর্শন করা হলো। ইজারাদাররা কর্তৃক অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, চর মাঝারদিয়া, খানপুর সহ ওপারের চরের মানুষজন ফেরিঘাটের নির্ধারিত টোল দিয়ে নদী পারাপার করে থাকেন। সরেজমিন পরিদর্শনে ইজারাদার কর্তৃক অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি।

তিনি আরো বলেন, পদ্মা নদীতে ব্যক্তি মালিকানাধীন কিছু নৌকা চলাচল করে, যারা ভ্রমণকারীদের নৌকাতে ভ্রমণ করান। ব্যক্তি মালিকানাধীন এসব নৌকা সিটি কর্পোরেশনের ইজারাভুক্ত ও আওতাধীন নয়। ঈদ উপলক্ষে শ্রীরামপুর ট্যুরিস্ট ঘাটে ব্যক্তি মালিকানাধীন কিছু নৌকায় ভ্রমণকারীদের নিকট হতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতেই আমরা পরিদর্শনে এসেছি।

ভবিষ্যতে এ ধরণের অভিযোগ পাওয়া গেলে তাদের বিরূদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে নৌকা মালিকদের সতর্ক করা হয়। ভ্রমণকারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যে চলাচলের স্বার্থে ব্যক্তি মালিকানাধীন নৌকাগুলোকে শৃঙ্খলার মধ্যে আনার জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা আবু নূর মোঃ মতিউর রহমান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

রাসিক প্রশাসকের নির্দেশে ফেরিঘাট এলাকা পরিদর্শনে সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল

আপডেট টাইম : ০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
এখলাস উদ্দীন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি :