ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

তানোরে মামলা থেকে নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আলিফ হোসেন:

রাজশাহীর তানোরে একটি তদন্তাধীন মামলা থেকে নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিকেলে তানোর পৌর এলাকার গোল্লাপাড়া বাজারে “কুঠিপাড়া গ্রামবাসীসহ তানোরের সর্বস্তরের জনগণ”-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনটি সঞ্চালনা করেন তানোর পৌর জামায়াতের সেক্রেটারি জুয়েল রানা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা শ্রমিক ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল কাদির।

এ সময় বক্তব্য দেন জালালের ছোট ভাই ও সাবেক শিবির নেতা ইসাহাক আলী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাজি আফজাল হোসেন, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি দর্শনাথসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, একটি ঘটনায় প্রসিদ্ধ মাছ চাষি হাজী জালালসহ কয়েকজনকে অযথা আসামি করা হয়েছে। তাদের দাবি, প্রকৃত ঘটনায় জড়িত মূল অভিযুক্ত মেহেদী হাসান (২৫), যাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছিল। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অপ্রাসঙ্গিকভাবে যুক্ত ব্যক্তিদের নাম মামলা থেকে প্রত্যাহারের দাবি জানান তারা।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপির অনুলিপি স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সার্কেল এএসপি ও তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে।

উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতরের দিন সকাল সাড়ে ৯টার দিকে তানোর পৌর সদরের গোল্লাপাড়া বাজার সংলগ্ন কুঠিপাড়া গ্রামে সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের মালিকানাধীন ‘বরেন্দ্র ক্যাবল টিভি নেটওয়ার্ক’ কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। এতে ডিস লাইনের ডিজিটাল সার্ভার ও কন্ট্রোল রুমে ভাঙচুর করা হয় এবং সেবা কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে প্রায় কোটি টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।

এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, “ভাঙচুর ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে। তদন্ত চলছে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

তানোরে মামলা থেকে নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : ০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :