ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মুকসুদপুরে পান্নু ফুটবল স্পোর্টিং ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত

বাদশাহ মিয়া:

গোপালগঞ্জের মুকসুদপুরে পান্নু ফুটবল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ মার্চ) বিকেলে মুকসুদপুর সদর ঈদগাহ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

পান্নু ফুটবল স্পোর্টিং ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম পান্নুর সভাপতিত্বে এবং মুকসুদপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন—মুকসুদপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের রাজনৈতিক প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন মিন্টু, উপজেলা বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক কাইয়ুম শরিফ, ক্লাবের উপদেষ্টা শামচুল হুদা হুদু, হায়দার রহমান ফটু মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাইয়ুম মুন্সি প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত পাইওনিয়ার ফুটবল লীগ ২০২৫–২৬ মৌসুমে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে পান্নু ফুটবল স্পোর্টিং ক্লাব। এ মৌসুমে ঢাকার বাইরে থেকে মাত্র দুটি দল এ সুযোগ পেয়েছে—একটি ময়মনসিংহ জেলার এবং অন্যটি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার পান্নু ফুটবল স্পোর্টিং ক্লাব।

বক্তারা আরও বলেন, মুকসুদপুরের ক্রীড়াঙ্গনে এই অর্জন একটি নতুন দিগন্তের সূচনা করেছে। ফুটবলপ্রেমীদের আরও এগিয়ে আসা এবং যুব সমাজকে মাদকের মতো ধ্বংসাত্মক পথ থেকে দূরে রাখতে ক্লাবটির প্রতি সহযোগিতার আহ্বান জানান তারা।

উল্লেখ্য, পান্নু ফুটবল স্পোর্টিং ক্লাবটি ২০১৭ সালে ‘পান্নু ফুটবল কোচিং’ নামে যাত্রা শুরু করে। পরবর্তীতে ২০২৩ সালে এটি ‘পান্নু ফুটবল একাডেমি’তে রূপান্তরিত হয় এবং পরবর্তীতে ‘পান্নু ফুটবল স্পোর্টিং ক্লাব’ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

মুকসুদপুরে পান্নু ফুটবল স্পোর্টিং ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৭:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :