মানিক কুমার দাসঃ
ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর গ্রামে মো. ওয়াজেদ মোল্লার বাড়িতে তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, বাড়িটি তালাবদ্ধ রেখে তারা আত্মীয়ের বাসায় বেড়াতে যান। শুক্রবার স্বজনদের মাধ্যমে তারা বাড়ির তালা ভাঙার বিষয়টি জানতে পারেন। পরে বাড়িতে এসে দেখেন, ভবনের তিনটি কক্ষের সবকিছু এলোমেলো অবস্থায় রয়েছে।
তাদের দাবি, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাড়ির মূল ফটক ও পাকা ভবনের প্রধান দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা আলমিরা থেকে প্রায় পৌনে তিন ভরি স্বর্ণালংকার এবং চিকিৎসার জন্য ঘরে রাখা এক লাখ ২০ হাজার টাকা নিয়ে যায়।
ঘটনার পর কোতয়ালী থানা পুলিশকে অবগত করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 





















