ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পারিবারিক কলহে আত্মহত্যার অভিযোগ

রাজৈরে মাইক্রোবাস চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সোহাগ কাজী:

মাদারীপুরের রাজৈর উপজেলায় এক মাইক্রোবাস চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন পরিবার ও স্থানীয়রা।

নিহত আরিফ শেখ (২৯) উপজেলার খালিয়া গ্রামের মৃত সাহেব আলী শেখের বড় ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বাড়ির উঠানের একটি গাছে আরিফ শেখের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের ছেলে আরাফাত শেখ জানায়, তার বাবা প্রথমে তার মা লাকি বেগমকে বিয়ে করেন। পরে কনা বেগম নামে আরেকজনকে বিয়ে করলে পারিবারিক বিরোধ শুরু হয়। এতে তার মা সংসার ছেড়ে চলে যান। এরপর তাকে কোথায় রাখা হবে, তা নিয়ে বাবা ও সৎমায়ের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত। এসব ঘটনার জের ধরেই তার বাবার মৃত্যুর ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

এ বিষয়ে পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

পারিবারিক কলহে আত্মহত্যার অভিযোগ

রাজৈরে মাইক্রোবাস চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৪:৫২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
সোহাগ কাজী, সদর উপজেলা (মাদারীপুর) প্রতিনিধি :