ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চুয়াডাঙ্গায় সংঘবদ্ধ ধর্ষণঃ পুলিশি অভিযানে ৬ আসামি গ্রেফতার

হুমায়ন আহমেদঃ

চুয়াডাঙ্গায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত ৬ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ সুপারের নির্দেশনায় দ্রুত অভিযান চালিয়ে শনিবার (২৮ মার্চ ২০২৬) ভোরে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার সাতগাড়ী এলাকার এক নারী ভিকটিম পূর্ব পরিচয়ের সূত্র ধরে কবিতা (৩০) নামে এক নারীর সঙ্গে যোগাযোগে আসেন। পরবর্তীতে কবিতা কৌশলে ভিকটিমকে চুয়াডাঙ্গা বড়বাজার এলাকায় নিয়ে যায় এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী সহযোগীদের সঙ্গে যোগসাজশ করে তাকে আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়।

এসময় ইজিবাইক চালককে বিদায় করে দিয়ে আসামিরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ভিকটিমকে জিম্মি করে পাশের একটি আমবাগানে নিয়ে যায়। সেখানে ২৫ মার্চ রাত আনুমানিক ১০টার দিকে কয়েকজন আসামি পালাক্রমে ভিকটিমকে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে বিষয়টি গোপন রাখতে বলে এবং বড়বাজার এলাকায় নামিয়ে দিয়ে যায়।

বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়লে ভিকটিম তার স্বামীকে ঘটনাটি জানান। পরবর্তীতে তিনি আলমডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯(৩)/৩০ ধারায় মামলা দায়ের করেন (মামলা নং-৩৪, তারিখ: ২৮ মার্চ ২০২৬)।

ঘটনার পর চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান তাৎক্ষণিকভাবে আসামিদের গ্রেফতারের নির্দেশ দেন। তার নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে চুয়াডাঙ্গা সদর থানা ও আলমডাঙ্গা থানা পুলিশের যৌথ অভিযানে ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মিজান (৩৪), সামাদ আলী (২৫), আদম (৩৪), শাহজাহান (৪৫), আব্দুস সালাম (২৬) ও কবিতা (৩০)।পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

চুয়াডাঙ্গায় সংঘবদ্ধ ধর্ষণঃ পুলিশি অভিযানে ৬ আসামি গ্রেফতার

আপডেট টাইম : ০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
হুমায়ন আহমেদ, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :