ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় লিচু বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

ইসমাইল হােসন বাবুঃ

কুষ্টিয়ার কুমারখালীতে রক্তাক্ত অবস্থায় তাইজুল ইসলাম তাজেম (৩৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বুজরুক বাঁখই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান প্রবেশ পথের সামনের লিচু বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাঁর হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্বজনরা জানিয়েছেন, পরকীয়া সংক্রান্ত ঘটনায় পূর্বশত্রুতার জেরে তাজেমকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের চাচাতো ভাই বিপুল হোসেন বলেন, শুক্রবার রাত ৯টার দিকে খবর পেয়ে এসে দেখেন তাজেমের রক্তাক্ত লাশ পড়ে আছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। স্থানীয়রা জানান, তাজেমের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

তাজেমের মা সাহিদা খাতুন আহাজারি করতে করতে বলছেন, ৩ থেকে ৪ বছর আগে ছেলের স্ত্রীর সাথে পাশের বাড়ির মোক্তারের ছেলে মিরাজের সম্পর্ক ছিল। এ নিয়ে ঝামেলার পর তাজেম তার স্ত্রীকে ডিভোর্স দেয়। এরপর মিরাজরা মারধর করলে ছেলেটা পাগল হয়ে যায়। দীর্ঘদিন তাঁর চিকিৎসা চলছিল। মিরাজরাই শত্রুতা করে আমার ছেলেকে কুপিয়ে মেরেছে।

নিহতের বাবা আবুল কাশেম বলেন, মিরাজরাই শত্রুতা করে আমার ছেলেকে কুপিয়ে মেরেছে। আমি বিচার চাই। এ ঘটনায় অভিযুক্ত মিরাজরা এখন পলাতক। তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, খবর পেয়ে সড়কের ধারের থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যা। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য আরাে জানা যাবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

কুষ্টিয়ায় লিচু বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপোর্টার :