ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

শিক্ষার্থীদের মেলবন্ধন ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় রাখতে হবে: এমপি মিলন

ফিরোজ আলম:

“সাবেক বলে কোনো কথা নেই; শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থেকে নিজেদের মধ্যে মেলবন্ধন ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় রাখতে হবে। আমাদের পরবর্তী প্রজন্ম যেন এ ধরনের আয়োজন থেকে অনুপ্রেরণা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে।”

শুক্রবার (২৭ মার্চ ২০২৬) সকাল সময়ে রাজশাহীর মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ‘এমজিএইচএস ক্রিকেট টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

বক্তব্যে এমপি মিলন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যুব ও ছাত্রসমাজকে একটি আধুনিক ও কর্মমুখী জনশক্তিতে রূপান্তর করতে চান। তিনি চান আমাদের যুবসমাজের মেধা, মননশীলতা এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে বিশ্ব জয় করতে। তাঁর এই প্রচেষ্টার অংশ হিসেবে খেলাধুলা, সুস্থ বিনোদন এবং সাংস্কৃতিক চর্চা অত্যন্ত জরুরি।”

তরুণ প্রজন্মকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “সুস্থ ও সবল প্রজন্ম গড়তে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের উচিত মাঠের লড়াইয়ে মেতে থেকে নিজেদের শারীরিক ও মানসিকভাবে বিকশিত করা।”

বক্তব্য শেষে সংসদ সদস্য টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নিজে ব্যাটিং করার মাধ্যমে খেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন।

খেলাটির আয়োজন করেন মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীবৃন্দ। এই খেলায় মোট আটটি দল অংশগ্রহণ করেন। এর মধ্যে মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২২ ও ২০২৪ সালের দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের মোল্লা, কেশরহাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক খুশবর রহমান, সাধারণ সম্পাদক মশিউর রহমান, ৬নং জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান, ৪নং মৌমাছি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউনুস আলী মুন্ডল প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএম লিমন। এছাড়াও বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী এবং বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

শিক্ষার্থীদের মেলবন্ধন ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় রাখতে হবে: এমপি মিলন

আপডেট টাইম : ১২:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি :