ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

যার যার ধর্ম সে পালন করবে, দেশ গড়বো আমরা সকলে মিলেঃ রাসিক প্রশাসক

মনোয়ার হোসেনঃ

শ্রী শ্রী বাসন্তী পূজা ও শ্রী শ্রী রামচন্দ্রের জন্মোৎসব উপলক্ষে শুক্রবার দুপুর ২টায় রাজশাহী পঞ্চবটী মহাশ্মশান ও মন্দির কমপ্লেক্সে আয়োজিত পূজায় আগত ভক্তদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

পরে তিনি মন্দির কমপ্লেক্সের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রমে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, যার যার ধর্ম সে সে পালন করবে। এই দেশটা আমাদের সকলের। এই দেশকে সকলে মিলে এগিয়ে নিয়ে যেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন। সকল মতভেদ ভুলে আমরা সবাই কাঁধে কাঁধ মিলেয়ে রাজশাহীকে আরো সুন্দর করে গড়ে তুলবো।

তিনি আরো বলেন, পরিচ্ছন্ন রাজশাহীর পরিছন্নতা ধরে রাখার দায়িত্ব আমাদের সকলের। আমরা কেউ যত্রতত্র ময়লা আবর্জনা ফেলবো না। এ বিষয়ে সকলকে দায়িত্বশীল নাগরিকের ভুমিকা পালন করার আহ্বান জানান রাসিক প্রশাসক।

কর্মসূচির শুরুতে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনকে ফুলেল শুভেচ্ছা জানান মন্দির কমিটির নেতৃবৃন্দ।

রাজশাহী পঞ্চবটী মহাশ্মশান ও মন্দির কমপ্লেক্স কমিটির সভাপতি সুশীল আগরওয়াল, সাধারণ সম্পাদক সাধন কুমার ভৌমিক, সহ-সাধারণ সম্পাদক স্বপন রায়, অর্থ সম্পাদক প্রণব কুমার দে, সদস্য, প্রশান্ত কুমার সাহা, রঞ্জন কুমার মিত্র এ সময় উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

যার যার ধর্ম সে পালন করবে, দেশ গড়বো আমরা সকলে মিলেঃ রাসিক প্রশাসক

আপডেট টাইম : ০৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
মনোয়ার হোসেন, রাজশাহী জেলা প্রতিনিধি :