ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নাটোরের বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টার থেকে তরুণীর মরদেহ উদ্ধার

মোঃ আমিরুল ইসলাম:

নাটোরের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টার থেকে সাহিনা আক্তার নীরা (১৬) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নীরা বড়াইগ্রাম পৌর শহরের নুরুল ইসলামের মেয়ে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চুক্তিভিত্তিক বাবুর্চি নাসরিন আক্তার নীলার ছোট বোন। নীরা তার বড় বোনের সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারেই বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে এক যুবকের সঙ্গে নীরার প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি পরিবারে জানাজানি হলে তা নিয়ে পারিবারিক অস্বস্তি তৈরি হয়। অভিযোগ রয়েছে, পরিবারের পক্ষ থেকে নীরার ইচ্ছার বিরুদ্ধে তাকে ফুফাতো ভাইয়ের সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা চলছিল।

স্বজনদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বড় বোন কর্মস্থলে ব্যস্ত থাকাকালে নীরা কক্ষে একা ছিলেন। পরে বিকেলে পরিবারের সদস্যরা তাকে কক্ষে অচেতন অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের বিষয়টি সামনে এলেও, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

নাটোরের বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টার থেকে তরুণীর মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
মোঃ আমিরুল ইসলাম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি :