ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভোলাহাটে জ্বালানি সংকট পেট্রোল পাম্পে উপচে পড়া ভিড়

রনি রজবঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় খালেআলমপুর মুসলিমপুর এলাকায় অবস্থিত মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনে মঙ্গলবার (২৪ মার্চ ) মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটের দিকে তেল নেওয়ার জন্য ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, পাম্পটিতে প্রোপাইটর আব্দুল লতিফের তত্ত্বাবধানে প্রতিটি গ্রাহককে সর্বোচ্চ ২০০ টাকার তেল সরবরাহ করা হচ্ছে। এতে অনেক গ্রাহক অসন্তোষ্ঠী প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, ২০০ টাকার তেল বর্তমান পরিস্থিতিতে খুবই অপ্রতুল এবং এতে তাদের দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে।

একাধিক গ্রাহক জানান, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও অল্প পরিমাণ তেল পাওয়ায় তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। পেট্রোল পাম্প হইতে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেইন গেট পর্যন্ত দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে, যা পরিস্থিতির গুরুতর চিত্র তুলে ধরে।

এ বিষয়ে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ জানায়, ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ এর নির্দেশনা অনুযায়ী প্রতিটি গ্রাহককে ২০০ টাকার তেল দেওয়া হচ্ছে, যাতে বেশি সংখ্যক মানুষকে সেবা দেওয়া যায়।

তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে জানা যায়, তিনি বর্তমানে ছুটিতে দেশের বাড়িতে অবস্থান করছেন। ফলে তার সরাসরি মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এ অবস্থায় স্থানীয়দের দাবি, তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং প্রতিজনকে কিছুটা বেশি পরিমাণ তেল দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা জরুরি, যাতে জনভোগান্তী কমে আসে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

ভোলাহাটে জ্বালানি সংকট পেট্রোল পাম্পে উপচে পড়া ভিড়

আপডেট টাইম : ০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
রনি রজব, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :