ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চরভদ্রাসনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

আসলাম বেপারী:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বৃহস্পতিবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চরভদ্রাসন থানায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের শুভ সূচনা করা হয়। একই সময়ে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৬টায় ‘স্বাধীনতা ভাস্কর্য চত্বরে’ শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। এরপর সকাল সাড়ে ছয়টায় এক বর্ণাঢ্য স্বাধীনতা র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সকাল ৯টায় চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে পুলিশ, আনসার-ভিডিপি এবং উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয় এবং সাড়ে ১১টায় কুচকাওয়াজ ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।

দিবসটি উপলক্ষে বাদ জোহর উপজেলার সকল মসজিদ, মন্দির ও গীর্জায় জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়াও হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

বিকেলে কলেজ মাঠে উপজেলা প্রশাসন বনাম চরভদ্রাসন থানা পুলিশের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ এবং উপজেলা প্রশাসন বনাম সুধীবৃন্দের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন এক বিবৃতিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, “স্বাধীনতার চেতনাকে ধারণ করে দেশ গড়ার কাজে সকলকে একসাথে এগিয়ে আসতে হবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

চরভদ্রাসনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

আপডেট টাইম : ০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
আসলাম বেপারী, নিজস্ব প্রতিনিধি, চরভদ্রাশন, ফরিদপুর :