আনিসুর রহমান:
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে নাটোরের বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিনের বক্তব্যকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, ইউএনও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের নাম উল্লেখ করেননি। এছাড়া, তিনি প্রচলিত “বাংলাদেশ জিন্দাবাদ” স্লোগান উচ্চারণ না করে “বাংলাদেশ চিরজীবী হোক” মন্তব্য করেছেন। বিষয়টি উপস্থিতদের নজরে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং সমালোচনা শুরু হয়।
স্থানীয় মন্টু আলী, মধু মিয়া ও লাভলু মন্ডল—বক্তব্যটি দুঃখজনক ও দেশের ইতিহাসের প্রতি অবিচার হিসেবে দেখেছেন। তারা বলেন, “২৬ মার্চ জাতীয় ও সংবেদনশীল দিন, এমন সময়ে স্বাধীনতার ঘোষণা ও ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের নাম উল্লেখ না করা জনমানসে আঘাত করেছে।”
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা হাফিজুর রহমান ও সাবেক উপজেলা সভাপতি মোশাররফ হোসেনও একই অভিযোগ তোলেন। তারা জানান, বিষয়টি ছাত্রদল নেতাদের নজরে আসার পর সমাজের অন্যান্য অংশও দুঃখ প্রকাশ করেছে।
অপরপক্ষে ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন জানান, “প্রধানমন্ত্রী তার বক্তব্যে জিয়াউর রহমানের নাম উল্লেখ করেননি, তাই আমি ও উল্লেখ করিনি।”
এই ঘটনা রাজনৈতিক ও সামাজিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং স্বাধীনতার ইতিহাসের সঠিক স্বীকৃতি ও সংবেদনশীলতার বিষয়ে বিতর্ক সৃষ্টি করেছে।

দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম 
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি 





















