মামুন মিয়া:
মাগুরার মহম্মদপুরে বৃহস্পতিবার (২৬ মার্চ) যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত এই দিবসের সূচনা হয় সূর্যোদয়ের সঙ্গে ৩১ দফা তোপধ্বনির মাধ্যমে।
পরে শহীদ-আহাদ সুমন মিনি স্টেডিয়ামে অস্থায়ী স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, মহম্মদপুর থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
সকাল আটটায় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সুসজ্জিত কন্টিনজেন্টের মাধ্যমে সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে ছালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মুহা: শাহানুর জামান ও ওসি তদন্ত আবুল খায়ের।
কুচকাওয়াজ শেষে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কিন্ডারগার্টেন পর্যায়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ শরীরচর্চা প্রদর্শনীতে অংশ নেন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।
দুপুরে উপজেলা পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহা: শাহানুর জামান, সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: আব্দুর রব। সভায় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমান, ওসি তদন্ত আবুল খায়ের, বীর মুক্তিযোদ্ধা ডা. তেলাম হোসেনসহ সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা।
বিকালে শহীদ আহাদ-সুমন মিনি স্টেডিয়ামে মহম্মদপুর বাজার বণিক কল্যাণ সমিতি একাদশ এবং উপজেলা প্রশাসন একাদশের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম 
মামুন মিয়া, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি 





















