ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মহান স্বাধীনতা দিবসে রাজশাহীতে এফএন বি’র বর্ণাঢ্য র‍্যালি

মনোয়ার হোসেনঃ

যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় রাজশাহীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন করেছে এনজিও ফেডারেশন (এফএনবি)। বৃহস্পতিবার সকালে রাজশাহী জেলা এফএনবি কমিটির আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটি পালন করা হয়।

সকাল ৯টায় নগরীর রাণীবাজারস্থ অলোকা মোড় ও চেম্বার অব কমার্স ভবনের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সংগঠনের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের জেলা প্রতিনিধি ও এফএনবি রাজশাহী জেলা কমিটির সভাপতি মো. মহসিন আলী।

কর্মসূচিতে প্রধান সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন লফসের নির্বাহী পরিচালক ও এফএনবি রাজশাহী জেলা কমিটির সহ-সভাপতি শাহানাজ পারভীন।

স্বাধীনতা দিবসের এই কর্মসূচিতে রাজশাহীতে কর্মরত এফএনবি’র সদস্যভুক্ত বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার নির্বাহী প্রধান ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী সংস্থাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল— ব্র্যাক, আশা, বুরো বাংলাদেশ, টিএমএসএস, আশ্রয়, লেডিস অর্গানাইজেশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার (লফস), নিকুঞ্জ বস্তি উন্নয়ন সংস্থা, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, জাগরণী চক্র ফাউন্ডেশন, বিডো, বেলা, আরএসডিপি এবং দিশা।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

মহান স্বাধীনতা দিবসে রাজশাহীতে এফএন বি’র বর্ণাঢ্য র‍্যালি

আপডেট টাইম : ০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
মনোয়ার হোসেন, রাজশাহী জেলা প্রতিনিধি :