ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প কেশরহাটে অনুষ্ঠিত

ফিরোজ আলম:

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে দরিদ্র ও অসহায় মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে এক দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ ২০২৬) সকাল সময়ে কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক রোগী বিনামূল্যে চোখের পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন। অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে দিনব্যাপী এ সেবা কার্যক্রম পরিচালিত হয়।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন প্রধান অতিথি হিসেবে অনিবার্য কারণবশত উপস্থিত হতে না পারায়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও কেশরহাট পৌরসভার প্রশাসক জোবায়দা সুলতানা, উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব অর রশিদ এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান। কেশরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের মোল্লা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাধীনতা ফাউন্ডেশন কেশরহাটের সভাপতি আলহাজ্ব মোঃ সেলিম রেজা।

চিকিৎসা বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন ডাঃ সারোয়ার জাহান, সহকারী অধ্যাপক (সার্জারি), এনআইসিভিএস এবং ডাঃ মুশাব্বির আহমেদ, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), পিজিটি (চর্ম ও যৌন), সিসিড (বারডেম), মেডিকেল অফিসার মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

তারা রোগীদের ছানি, চোখের সংক্রমণ ও দৃষ্টিজনিত বিভিন্ন সমস্যার পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা প্রদান করেন।

ক্যাম্পটির প্রধান পৃষ্ঠপোষক ছিলেন কেশরহাট মহিলা কলেজের এডহক কমিটির সভাপতি ও কেশরহাট ডিগ্রি কলেজ সহকারী অধ্যাপক খুশবর রহমান। আহ্বায়ক প্রগতি সংঘ কেশরহাট ও কোষাধ্যক্ষ কেশরহাট বণিক সমিতি লিঃ হিসেবে দায়িত্ব পালন করেন ওসমান আলী এবং সহ-সভাপতি ছিলেন শাহ্ আলম।

ক্যাম্পটি আয়োজন করে স্বাধীনতা ফাউন্ডেশন, কেশরহাট, মোহনপুর, রাজশাহী। সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেশরহাট পৌরসভা শাখা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া একটি মহৎ উদ্যোগ। দরিদ্র মানুষের চোখের আলো ফিরিয়ে দেওয়ার এ উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার বলেন, “সরকারি-বেসরকারি সমন্বয়ে এমন উদ্যোগ গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্বাধীনতা ফাউন্ডেশনের লক্ষ্যই হলো পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো। আজকের এ ক্যাম্প তারই বাস্তব প্রমাণ।”

সভাপতি আলহাজ্ব মোঃ সেলিম রেজা বলেন, “স্বাধীনতা ফাউন্ডেশন সবসময় পিছিয়ে পড়া মানুষের পাশে থাকতে কাজ করে যাচ্ছে। এ ক্যাম্প তারই একটি অংশ। দরিদ্র মানুষের চোখের আলো ফিরিয়ে দেওয়ার এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। বিএনপি সবসময় জনগণের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।”

চিকিৎসা নিতে আসা কেশরহাট পৌরসভার বাসিন্দা মোঃ আব্দুল লতিফ (৬৫) জানান, দীর্ঘদিন ধরে ছানিজনিত সমস্যায় ভুগছিলেন। বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ পেয়ে তিনি উপকৃত হয়েছেন। অপর ভুক্তভোগী মোছাঃ রহিমা বেগম (৫২) বলেন, আর্থিক সংকটের কারণে চিকিৎসা নিতে না পারলেও এ ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে সেবা পেয়ে স্বস্তি পেয়েছেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বাধীনতা ফাউন্ডেশন কেশরহাটের সাধারণ সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান ও কোষাধ্যক্ষ সোহেল রানা।

স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জন্য আরো হওয়া দরকার। আয়োজকরা ভবিষ্যতেও বৃহৎ পরিসরে এমন মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প কেশরহাটে অনুষ্ঠিত

আপডেট টাইম : ১০:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি :