ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

জ্বালানী তেল সঙ্কট আতঙ্কে সদরপুর ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

নুরুল ইসলামঃ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে শুরু হয়েছে তেল সঙ্কট। সেই প্রভাব পড়েছে ফরিদপুর জেলার সদরপুর উপজেলার মতো অজপাড়া গাঁয়েও। জ্বালানী তেল আসার খবর পেয়েই সদরপুর ফিলিং স্টেশনে ভিড় করতে শুরু করে ট্রাক্টর, ট্রাক, বাস, প্রাইভেট কার, ব্যক্তিগত মোটরবাইকসহ বিভিন্ন ধরনের যানবাহন। সময় গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপ বেড়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একপর্যায়ে জ্বালানী তেল বিতরণে পুলিশের সহায়তা নিতে বাধ্য হয় ফিলিং স্টেশন কর্তৃপক্ষ।

সোমবার (২৩ মার্চ) রাত ৮টায় ফরিদপুর জেলার সদরপুর উপজেলার সদরপুর ফিলিং স্টেশনে এমনই চিত্র দেখা যায়। আলম নামের এক প্রাইভেট কার মালিক জানান, “দু’ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি, ভিড়ের কারণে তেল নিতে বিলম্ব হচ্ছে।” ট্রাক্টর চালক মতি মিয়া জানান, “সেচ কাজের জন্য তেল নিতে হবে, লাইনে দাঁড়িয়ে আছি।” রায়হান নামের এক মোটরবাইক চালক বলেন, “অনেকক্ষণ ধরে লাইনে আছি। বাইকে মাত্র ৩০০ টাকার তেল দিচ্ছে।”

ফিলিং স্টেশনের স্টাফ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মোটরবাইকের প্রচণ্ড ভিড়ের কারণে পরিস্থিতি স্বাভাবিক রাখা যাচ্ছে না। বিকেল ৩টায় তেল আনলোড হয়, রাত ৮টা পর্যন্ত প্রায় ৪ হাজার মোটরবাইকে তেল দেওয়া হয়েছে। যতই সময় গড়াচ্ছে, ততই চাপ বাড়ছে। একই মোটরসাইকেলে ৩ থেকে ৪ বার তেল নেওয়ার ঘটনাও ঘটছে, যা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

সদরপুর ফিলিং স্টেশনের ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম জানান, “ঈদের দিন দুপুর থেকে পেট্রল ও অকটেন বন্ধ ছিল, ডিজেল কিছুটা ছিল—যাত্রীবাহী গাড়ি ও সেচ কাজের জন্য দিয়েছি। দু’দিন পর আজ আমাকে ২ হাজার পেট্রল, ৩ হাজার ডিজেল ও ৩ হাজার অকটেন দেওয়া হয়েছে। আগামীকাল আমি তেল পাব না। এরই মধ্যে হাজার হাজার মোটরবাইক এসে ভিড় করেছে। যতক্ষণ তেল থাকবে, দিয়ে যাব। তারপর স্টেশন বন্ধ রাখতে হবে।”

তিনি আরও বলেন, ফিলিং স্টেশন ও স্টাফদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে পুলিশ মোতায়েন করতে বাধ্য হয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

জ্বালানী তেল সঙ্কট আতঙ্কে সদরপুর ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

আপডেট টাইম : ০৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :