গৌরাঙ্গ বিশ্বাসঃ
টাঙ্গাইলের কালিহাতীর বাগুটিয়া এলাকায় লালন সাঁইজির ভাবধারা নিয়ে গঠিত কেন্দ্রীয় সাধু সংঘে ঈদ আনন্দ উপলক্ষে লালন সংগীতের সুরেলা আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ মার্চ) বিকেলে কেন্দ্রীয় সাধু সংঘ প্রাঙ্গণে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাধু সংঘের প্রতিষ্ঠাতা ও সিনিয়র সাংবাদিক শাহ আলমের সার্বিক তত্ত্বাবধানে এবং সাধু সংঘ সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে লালনের দর্শন, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার বাণী ছড়িয়ে দিতে পরিবেশিত হয় একের পর এক লালন সংগীত।
অনুষ্ঠানে সাংস্কৃতিক জোটের শিল্পীরা ও বিভিন্ন এলাকা থেকে আগত বিশিষ্ট লালন শিল্পীরা অংশ নেন। তাদের পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হন এবং ঈদের আনন্দের মধ্যে ভিন্নধর্মী এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধু সংঘে সভাপতি বাবু হরি মোহন পাল, সাধারণ সম্পাদক রেজাউল করিম তালুকদার, সহ-সভাপতি ইদ্রিস বিডিআর, ছোবাহান তালুকদার, সাধু পরিষদের নির্বাহের সভাপতি সাধু বিজন ভট্টাচার্য, সাধারণ সম্পাদক সাধু দুলাল মাস্টার, সাধু বনস্পতি মজুমদার, সাধন নুর মোহাম্মদ, সাধু মোকাদ্দেস আলী মোকা, সাংস্কৃতিক জোটের সভাপতি আল কামাল হোসেন রতন, মোহাম্মদ মিজান বারারী, সুজন বাউল হারাধন মন্ডল, ফরিদুল ইসলাম শাকিল, রফিকুল ইসলাম।
সন্ধ্যা পর্যন্ত চলা এই আয়োজন সাধু-ভক্ত, সংস্কৃতিপ্রেমী ও এলাকাবাসীর উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়। আয়োজকরা জানান, লালন সাঁইজির মানবতাবাদী দর্শন সমাজে ছড়িয়ে দিতে কেন্দ্রীয় সাধু সংঘ ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে।

দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম 
গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি 





















