মানিক কুমার দাসঃ
রাত পোহালেই পবিত্র ঈদুল ফিতর। মুসলমানদের অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসবকে ঘিরে ফরিদপুর শহরে চলছে শেষ মুহূর্তের কেনাকাটার ব্যস্ততা। শহরের বিভিন্ন বিপণিবিতান ও ফুটপাতজুড়ে ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।
খোঁজ নিয়ে জানা গেছে, শহরের জনতা ব্যাংক মোড়, নিউ মার্কেট, বলাকা সুপার মার্কেট, চকবাজার মার্কেটের গলি, আদর্শ মার্কেট ও মায়া সুপার মার্কেটসহ বিভিন্ন স্থানে চলছে জমজমাট বেচাকেনা। বিশেষ করে ফুটপাতের দোকানগুলোতে তুলনামূলক কম দামে পণ্য পাওয়ায় ক্রেতাদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে।

বিক্রেতারা জানান, গত কয়েক বছরের তুলনায় এবার বেচাকেনা ভালো হয়েছে। অন্যদিকে ক্রেতারা বলছেন, ঈদ উপলক্ষে তারা নিজেদের বাজেট অনুযায়ী মানসম্মত পণ্য কিনতে পারছেন।
শুক্রবার, ঈদের আগের দিন হওয়া সত্ত্বেও রাত প্রায় সাড়ে ১০টা পর্যন্ত দোকানপাট খোলা ছিল এবং ক্রেতাদের উপস্থিতিতে ছিল সরগরম পরিবেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্তও বিভিন্ন দোকানে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে।
ক্রেতারা আশা প্রকাশ করেন, শেষ মুহূর্তেও তারা তাদের সামর্থ্য অনুযায়ী প্রয়োজনীয় কেনাকাটা সম্পন্ন করতে পারবেন এবং প্রিয়জনদের জন্য উপহার সংগ্রহ করতে পারবেন।

দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 





















