ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নগরকান্দায় শালিকে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মারধর, স্থানীয়দের হাতে বোনজামাই আটক

নুরুল ইসলামঃ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের গোয়ালপোতা গ্রামে শালিকে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মারধরের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১১ বছর আগে গোয়ালপোতা গ্রামের আব্দুল গফফার শেখের মেয়ে চায়না বেগমের সঙ্গে রাজকান্দা গ্রামের বাবলু মাতুব্বরের ছেলে জয় মাতুব্বরের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুই সন্তান রয়েছে।

অভিযোগ রয়েছে, সম্প্রতি স্ত্রী ও সন্তানদের রেখে জয় মাতুব্বর তার শালিকে বিয়ের প্রস্তাব দেন। এতে শালী রাজি না হওয়ায় বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) সন্ধ্যায় তিনি শ্বশুরবাড়িতে গিয়ে ওই মেয়েকে মারধর করেন। এক পর্যায়ে চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত ছুটে এসে আহতকে উদ্ধার করেন এবং অভিযুক্ত জয় মাতুব্বরকে আটক করে নগরকান্দা থানা পুলিশকে খবর দেন।

ভুক্তভোগী স্ত্রী চায়না বেগম অভিযোগ করেন, তার স্বামী প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় তাকে মারধর করেন এবং যৌতুকের টাকা দাবি করে নির্যাতন চালান। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি বলে জানা গেছে। এ ঘটনায় এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

নগরকান্দায় শালিকে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মারধর, স্থানীয়দের হাতে বোনজামাই আটক

আপডেট টাইম : ১০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :