ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ বৃদ্ধি, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

অপি মুন্সীঃ

ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল নামায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বেড়েছে যানবাহনের চাপ। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকেই সড়কটির বিভিন্ন অংশে যানবাহনের বাড়তি উপস্থিতি লক্ষ্য করা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ চাপ আরও বৃদ্ধি পায়।

সরেজমিনে সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, দক্ষিণাঞ্চলগামী লেনে দূরপাল্লার বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রায় সব পরিবহনেই যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। অনেক যাত্রী বাধ্য হয়ে মিনি ট্রাকসহ বিকল্প যানবাহনে করে গন্তব্যের উদ্দেশে রওনা হচ্ছেন। লোকাল পরিবহনেও অতিরিক্ত যাত্রী বহনের চিত্র চোখে পড়ে।

যাত্রীদের অভিযোগ, রাজধানীর গুলিস্তান ও যাত্রাবাড়ি থেকে মাদারীপুরের শিবচরসহ বিভিন্ন গন্তব্যে যেতে স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে। যেখানে লোকাল পরিবহনে শিবচরের পাঁচ্চর পর্যন্ত ভাড়া ১৭০ টাকা, সেখানে বর্তমানে যাত্রীদের কাছ থেকে ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।

শরিফুল ইসলাম নামে এক যাত্রী বলেন, যাত্রাবাড়ি থেকে শিবচরের ভাড়া ১৭০ টাকা।আজ ৪০০ টাকা দিয়ে লোকাল গাড়ীতে এসেছি। কোন কোন গাড়িতে ৫০০ ও ৬০০ করেও নিচ্ছে। কোন কিছু বলার নেই।

মাসুদ মোল্লা নামে আরেকজন বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়িতে যাচ্ছি। তবে তিনগুণ ভাড়া বেশি যাচ্ছে। ভাড়া কম বললে গাড়িতে উঠায় না।কী আর করবো বাড়িতে তো আসতেই হবে।

জানা গেছে, মঙ্গলবার থেকে ঈদের ছুটি শুরু হওয়ায় গত দুই দিনের মতো বৃহস্পতিবার ভোর থেকেই বাড়ি ফেরার প্রতিযোগিতা শুরু হয়। এ সুযোগে পরিবহনগুলো অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ করেন যাত্রীরা। বিশেষ করে স্বল্প দূরত্বের যাত্রীদের ভোগান্তি বেশি হচ্ছে। অনেক ক্ষেত্রে ভাঙ্গা পর্যন্ত পূর্ণ ভাড়া পরিশোধ করে মাঝপথে নামতে বাধ্য হচ্ছেন তারা।

এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। যাত্রীদের ভোগান্তি কমাতে হাইওয়ে পুলিশের টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনা এড়াতে যানবাহনের গতি নিয়ন্ত্রণেও কাজ করছে পুলিশ। তিনি আরও বলেন, মহাসড়কে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ বৃদ্ধি, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

আপডেট টাইম : ০৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
অপি মুন্সী, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :