ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুরের বোয়ালমারীর ৯ গ্রামে শুক্রবার ঈদ

বোয়ালমারী উপজেলা প্রতিনিধিঃ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ৯টি গ্রামের মানুষ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সৌদি আরবে চাঁদ দেখা নিশ্চিত হওয়ার পর এ সিদ্ধান্তের কথা জানান স্থানীয়রা।

শুক্রবার (২০ মার্চ) সকালে এসব গ্রামের মানুষ ঈদের জামাতে অংশ নেবেন। তারা চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মাহমুদাবাদ মির্জাখিল দরবার শরিফের অনুসারী।

জানা গেছে, বোয়ালমারী উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের ৯টি গ্রামের বাসিন্দারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে থেকেই রোজা পালন শুরু করেন। সেই ধারাবাহিকতায় প্রতি বছর একদিন আগে ঈদ উদযাপন করে থাকেন তারা।

উল্লেখিত গ্রামগুলোর মধ্যে রয়েছে-কাঁটাগড়, সহস্রাইল, দরিসহস্রাইল, মাইটকুমড়া, রাখালতলী, গঙ্গানন্দপুরসহ মোট ৯টি গ্রাম। এর মধ্যে সহস্রাইল, মাইটকুমড়া ও রাখালতলী-এই তিন স্থানে ঈদের জামাতের প্রস্তুতি চলছে।

আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. মাহিদুল হক বলেন, আমরা যারা মির্জাখিল শরিফের অনুসারী, তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করি। এখানে ঈদের নামাজে সালথা, মুহম্মদপুর, মুকসুদপুর, আলফাডাঙ্গাসহ বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা অংশ নেন।

স্থানীয়দের মতে, সহস্রাইল গ্রামে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

গ্রামের বাসিন্দা বিশু মোল্যা জানান, দেড়শ বছর ধরে সহস্রাইল উত্তরপাড়া জামে মসজিদে আমরা সৌদির সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছি।

আরেক বাসিন্দা দিল্লুর রহমান বলেন, আমাদের পূর্বপুরুষদের সময় থেকেই আমরা একদিন আগে রোজা শুরু করি এবং সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করি।

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, উপজেলার তিনটি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে আমরা জেনেছি। তারা যেন শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

ফরিদপুরের বোয়ালমারীর ৯ গ্রামে শুক্রবার ঈদ

আপডেট টাইম : ০৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বোয়ালমারী উপজেলা প্রতিনিধি, ফরিদপুর :