ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঈদের আনন্দ পরিনত হলো বিষাদে

আব্দুল হামিদ মিঞাঃ

বাঘা থেকে ঈদে নতুন পোষাক (জামা) কিনে ম্যাচ থেকে বেরিয়ে চরের বাড়িতে ফেরার পথে মোটরসাইকেল থেকে পাকা রাস্তায় ছিটকে পড়ে মাথায় লেগে গুরুতর আহত মোসাঃ নুসরাত জাহান সাদিয়া খাতুন মারা গেছেন। তিনি বাঘা সদরে মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী । আহতের ৬দিন পর বৃহস্পতিবার (১৯ মার্চ) মারা যান বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের কালিদাশখালি গ্রামের বাসিন্দা মোঃ সায়েম শিকদারের একমাত্র মেয়ে সাদিয়া খাতুন। এদিন বৃহসপতিবার যোহর নামাজের পর গ্রামের বাড়িতে জানাযার নামাজের শেষে এলাকার কবরস্থানে দাফন করা হয়।

জানা যায়, ১৩ মার্চ দুপুরে সাদিয়া খাতুন মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফেরার পথে মোটরসাইকেল থেকে পাকা রাস্তায় ছিটকে পড়ে গিয়ে মাথায় লেগে মারাত্মকভাবে আহত হন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়। চিকিৎসা নেওয়ার পর তার অবস্থার উন্নতি হলে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। বৃহসপতিবার আবারও তার অবস্থার অবনতি হলে রামেক হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন তার ইউনিয়নের ইউপি সদস্য সহিদুল ইসলাম। সাদিয়ার অকাল মৃত্যুতে শুধু পরিবারেই নয় তার এলাকায় নেমে আসে শোকের ছায়া।

কলেজের অধ্যক্ষ নছিম উদ্দীন জানান, বাঘায় ম্যাচে থেকে তার কলেজে পড়া লেখা করতো। ছাত্রীর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন অধ্যক্ষ নছিম উদ্দীন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

ঈদের আনন্দ পরিনত হলো বিষাদে

আপডেট টাইম : ০৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :