ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মধুখালীতে ধানক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারঃ বিদ্যুৎস্পৃষ্ট নাকি হত্যাকাণ্ড? তদন্তে পুলিশ

মোঃ আরিফুল হাসানঃ

ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের ভূষণা লক্ষ্মণদিয়া গ্রামে ধানক্ষেত থেকে সুজন সরকার (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে মধুখালী থানা পুলিশ।

নিহত সুজন সরকার একই গ্রামের কৃষ্ণপদ সরকারের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ বুধবার রাত আনুমানিক ৯টার দিকে হঠাৎ প্রবল ঝড়-বৃষ্টি শুরু হলে বাড়ির পাশে ধানক্ষেতে পানি দেওয়ার জন্য চালু থাকা সেচ মেশিন (সেলো মেশিন) বন্ধ করতে বাবা-ছেলে একসঙ্গে মাঠে যান। একপর্যায়ে মেশিন বন্ধ করে সুজনের বাবা বাড়িতে ফিরে এলেও সুজন আর বাড়ি ফেরেননি।

পরে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ধানক্ষেতে গিয়ে স্বজনরা তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ আজম খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধানক্ষেতে ইঁদুর দমনের জন্য চারপাশে বিদ্যুতায়িত তার বসানো ছিল। সম্ভবত সেই তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজনের মৃত্যু হয়েছে। তবে প্রকৃত ঘটনা নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এদিকে নিহতের পরিবারের দাবি, প্রতিবেশীদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ থাকায় এটি পরিকল্পিত হত্যাকাণ্ডও হতে পারে।

মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির মোঃ তাইজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

মধুখালীতে ধানক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারঃ বিদ্যুৎস্পৃষ্ট নাকি হত্যাকাণ্ড? তদন্তে পুলিশ

আপডেট টাইম : ১১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
মোঃ আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :