আলিফ হোসেনঃ
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতকৃত বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার রঘুনাথপুর গ্রামের তেঁতুলতলা এলাকায় একটি বাড়িতে পরিচালিত অভিযানে ৪০৫ লিটার পেট্রোল ও ১২১ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে সরকার নির্ধারিত মূল্যে উপস্থিত ক্রেতাদের মাঝে জ্বালানি তেলগুলো বিক্রয় করা হয়।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মোট ৬৪ হাজার ৩০৫ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নুর তানজু।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম 
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি 





















