ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সদরপুরে বেডরুমে আটকা পরেছিল শিশু, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

নুরুল ইসলামঃ

ফরিদপুরের সদরপুর উপজেলায় তিনতলা বাড়ির বেডরুমের দরজা ভেতর থেকে আটকা পড়ে কান্নাকাটি করছিল এক শিশু। পরিবারের সদস্যরা অনেক চেষ্টা করেও দরজা খুলতে না পেরে আতঙ্কিত হয়ে পড়েন। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে।

ঘটনাস্থলে দ্রুত পৌঁছে ফায়ার সার্ভিসের একটি দল পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিশেষ সরঞ্জামের মাধ্যমে দরজাটি খুলে ফেলে। এ সময় ভেতরে আটকা পড়া ৩ বছরের শিশুটিকে নিরাপদে উদ্ধার করা হয়।

বুধবার (১৮ মার্চ) দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলার সদর ইউনিয়নের কালিখোলা টু সদরপুর সড়কের পাশে আঃ সালাম মোল্যার মালিকানাধীন তিনতলা ভবনে এমন ঘটনা ঘটে। উদ্ধারকৃত শিশুটি প্রবাসী মেহেদী হাসানের ৩ বছরের শিশু পুত্র আদনান।

পরিবারের সদস্যরা জানান, বেডরুমে খেলতে গিয়ে হঠাৎ করেই দরজাটি লক হয়ে গেলে শিশুটি ভেতরে একা আটকা পড়ে যায় এবং ভয় পেয়ে কাঁদতে শুরু করে। বিষয়টি বুঝতে পেরে তারা দ্রুত ফায়ার সার্ভিসের উদ্ধার সহায়তা চান।

সদরপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রনেন্দ্র নাথ চৌধুরী জানান, এ ধরনের ঘটনায় আতঙ্কিত না হয়ে দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করলে দ্রুত সেবা দেওয়া সম্ভব। তারা সবাইকে ঘরের দরজা ও লক ব্যবহারে সতর্ক থাকারও পরামর্শ দেন। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

সদরপুরে বেডরুমে আটকা পরেছিল শিশু, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

আপডেট টাইম : ০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :