আনিসুর রহমানঃ
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাগাতিপাড়া উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার নাটোর জেলা প্রতিনিধি ও ডাঃ মোঃ সাইফুল ইসলাম।
তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত দিন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের মাঝে শান্তি, সম্প্রীতি ও মানবিকতার বার্তা নিয়ে আসে। ঈদের এই আনন্দ ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাইকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয়।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝেও ছড়িয়ে দিতে হবে। পবিত্র রমজান মাস আমাদেরকে আত্মসংযম, সহনশীলতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। সেই শিক্ষা ধারণ করে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।
ডাঃ মোঃ সাইফুল ইসলাম বলেন, ঈদুল ফিতর আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করে। ঈদের এই পবিত্র মুহূর্তে সকল বিভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়িয়ে সমাজে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
তিনি নাটোর জেলার সর্বস্তরের জনগণ, দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।

দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম 
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি 





















