শেখ সাইদুল ইসলাম প্রবীনঃ
কুষ্টিয়ার খোকসায় মোড়াগাছা – হাসিমপুর খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান এমপি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন করে খাদ্যে এদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেন। তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচি হাতে নিয়েছেন। ইতিমধ্যে তিনি জনগণের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে কেবিনেটের প্রথম বৈঠকেই কৃষকের ১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। যে টাকার পরিমান ১৫’শো কোটি টাকারও বেশি ।

৪ কোটি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড চালু আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। আগামী পহেলা বৈশাখ কৃষি কার্ড বিতরণ করা হবে। তিনি বলেন আমরা জনগণের সরকার, জনগণের কল্যাণের জন্যই কাজ করব, বিএনপির সরকার প্রতিশ্রুতি দিলে তা পালন করে। বিএনপি’র উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী, উন্নয়নের সমতায় আপনারা যারা উপস্থিত আছেন সে যে দলেরই লোক হন না কেন প্রত্যেকেই উন্নয়নের অংশীদারি হবেন।
আজকের মোড়াগাছা – হাসিমপুরের খাল খননে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১০০ হেক্টর কৃষি জমি উপকৃত হবে। রাষ্ট্রীয় পৃষ্ঠ পোষকতায় প্রতিটা মানুষের ভাগ্যের পরিবর্তনে জন্য বিএনপি রাজনীতি করে।
গতকাল ১৬ই মার্চ সোমবার সকাল সাড়ে ১১ টায় খোকসা মোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কুষ্টিয়া জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আহমেদ মাহবুব উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কুষ্টিয়া ১ আসনের মাননীয় সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্ছু মোল্লা, কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য মোঃ আফজাল হোসেন, কুষ্টিয়া পুলিশ সুপার জসীম উদ্দিন বিপিএম বার, কুষ্টিয়া জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন, সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, অ্যাডভোকেট সালাউদ্দিন, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন খান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিস উজ জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী, নাফিস আহমেদ খান রাজু প্রমুখ।
সমাবেশের পর মোড়াগাছা খালে কোদাল দিয়ে মাটি কেটে খাল পুনঃখনন এর শুভ উদ্বোধন ঘোষণা করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক আসাদুজ্জামান । পরে খালের পাড়ে একটি ফলজ গাছের চারা রোপন করেন।

দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম 
শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি 





















