তাসলিমা আক্তার বিথীঃ
পবিত্র ঈদকে সামনে রেখে খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা সদরের শালবন, দয়ানগর ও রসুলপুরসহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এসব সামগ্রী পৌঁছে দেন সেনা সদস্যরা।
খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্ণেল খাদেমুল ইসলামের তত্ত্বাবধানে খাগড়াছড়ি ৩০ বীরের সেনা সদস্যরা এ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ঈদ উপহার তুলে দেওয়া হয়।
সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান। সেনা সদস্যরা জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।

দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম 
তাসলিমা আক্তার বিথী, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি 





















