ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কালুখালীতে ফেয়ার প্রাইজ ও ভিজিএফ চাউল বিতরনে অনিয়ম

সাহিদা পারভীনঃ

রাজবাড়ীর কালুখালী উপজেলায় ফেয়ার প্রাইজ ও ভিজিএফ চাউল বিতরনে অনিয়ম করায় ২ বিতরন কেন্দ্রের কাজ বন্ধ করা হয়েছে। সোমবার কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন বিতরন কাজের অনিয়ম হাতে নাতে ধরার পর কেন্দ্র দুটি বন্ধ করে দেন। বন্ধ কেন্দ্র দুটি হলো মদাপুর ইউনিয়ন পরিষদের ভিজিএফ চাউল বিতরন কেন্দ্র ও বোয়ালিয়া মনিরুজ্জামানের ফেয়ার প্রাইজ চাউল বিতরন কেন্দ্র।

সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম মদাপুর ইউনিয়ন পরিষদের চাউল বিতরন কেন্দ্রে গিয়ে দেখতে পান ইউনিয়ন পরিষদের( ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক ভিজিএফ কার্ডধারী দুস্থদের ১০ কেজির স্থলে ৫ কেজি করে চাউল বিতরন করছেন। তিনি হাতে নাতে এ অনিয়ম ধরার পর বিতরন কাজ বন্ধ করে গুদামে তালা লাগিয়ে দেন। ঈদ উপলক্ষে এই ইউনিয়ন পরিষদ থেকে ১ হাজার ২১৫ জন দুস্থ পরিবারের এই চাউল পাবার কথা ছিলো।

পরে তিনি কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নেে মনিরুজ্জামান এর ফেয়ার প্রাইজ এর চাউল বিতরন দেখতে যান। পরিদর্শনকালে ওই কেন্দ্রের ভুক্তভোগীদের কাছে তিনি জানতে পারেন মনিরুজ্জামান ৩০ কেজির স্থলে ২৫ কেজি করে চাউল বিতরন করছে।কিন্তু ৩০ কেজির দাম গ্রহন করছে। তিনি বেশ কিছু ভুক্তভোগীর প্রাপ্ত চাল ওজন করে এর সত্যতা পান। পরে তিনি বিতরন কাজ বন্ধ করে গুদামটিতে তালা লাগিয়ে দেন।
জানা গেছে,এই কেন্দ্র থেকে ৫ শ ১১ জন মানুষ ফেয়ার প্রাইজের সুবিধা ভোগ করে। প্রতিবারই ভুক্তভোগীরা ২ হাজার ৫ শ ৫৫ কেজি চাল কম পায়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

কালুখালীতে ফেয়ার প্রাইজ ও ভিজিএফ চাউল বিতরনে অনিয়ম

আপডেট টাইম : ০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি :