গোলাম মোর্তবা সিকদার রিজুঃ
রাজবাড়ীর বালিয়াকান্দিতে পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকাল ৩টায় বালিয়াকান্দি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সহায়তা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল এবং প্রধানমন্ত্রীর কার্যালয়, ঢাকা থেকে প্রাপ্ত অনুদানের অর্থ দিয়ে উপজেলার বিভিন্ন এলাকার অসহায়, দুস্থ ও নিম্নআয়ের পরিবারের মাঝে এ মানবিক সহায়তা প্রদান করা হয়। ঈদকে সামনে রেখে দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতেই এই সহায়তা বিতরণ করা হয়েছে বলে আয়োজকরা জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহানসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সরকার সবসময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে রয়েছে। প্রধানমন্ত্রীর মানবিক উদ্যোগের অংশ হিসেবে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত দুস্থ ও গরীব মানুষের মাঝে মানবিক সহায়তা সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। ঈদের আগে এই সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম 
গোলাম মোর্তবা সিকদার রিজু, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি 





















