ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গোমস্তাপুরে ৪৫টি ধর্মীয় প্রতিষ্ঠানে সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ

আব্দুস সালাম তালুকদারঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ মানবিক সহায়তা কেন্দ্রের সৌজন্যে প্রাপ্ত উপহারের খেজুর উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে।

রবিবার (১৫) মার্চ সকাল সাড়ে ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে উপজেলার ৪৫টি হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ১৬০ প্যাকেট খেজুর বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম জানান , গোমস্তাপুর উপজেলার জন্য মোট ২০ কার্টুন খেজুর বরাদ্দ পাওয়া গিয়েছিল। প্রতি কার্টুনে ১কেজির ৮টি প্যাকেট করে মোট ১৬০ প্যাকেটে ১৬০ কেজি খেজুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবস্থিত ৪৫টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার স্বাক্ষরিত তালিকা অনুযায়ী এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌর সভার মোট ৪৫টি হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৩ টি প্রতিষ্ঠানে ২ কেজি করে ২৬ কেজি, ১৪টি প্রতিষ্ঠানে ৩কেজি করে ৪২ কেজি, ১০টি প্রতিষ্ঠানে ৪কেজি করে ৪০কেজি, ৫টি প্রতিষ্ঠানে ৫ কেজি করে ২৫ কেজি, ১টি প্রতিষ্ঠানে ৭ কেজি ও ২টি প্রতিষ্ঠানে ১০ কেজি করে মোট ১৬০ কেজি খেজুর বিতরণ করা হয়েছে।

পবিত্র রমজান মাসের প্রাক্কালে সৌদি সরকারের এই উপহার পেয়ে মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

গোমস্তাপুরে ৪৫টি ধর্মীয় প্রতিষ্ঠানে সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ

আপডেট টাইম : ০২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :