ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আমতলা বাজার বণিক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোলাম মোর্তবা শিকদার রিজু:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার আমতলা বাজার বণিক সমিতির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকেলে আমতলা বাজারে বণিক সমিতির আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আমতলা বাজার বণিক সমিতির উপদেষ্টা আবু তাহের মিয়ার সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক রফিকুজ্জামান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সঞ্জিত কুমার দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, বালিয়াকান্দি উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. রুহুল আমিন ভূঁইয়া, আমতলা যুব সংঘের সাধারণ সম্পাদক আলিমুজ্জামান, নিউ হোক কিন্ডারগার্ডেনের অধ্যক্ষ আব্দুর রশিদ, বালিয়াকান্দি রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল খান, মো. জাকির পাটোয়ারী এবং বালিয়াকান্দি সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোপাল বিশ্বাস।

এছাড়াও উপস্থিত ছিলেন আমতলা বাজার বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন শেখ, ব্যবসায়ী মনির হোসেন, আবুল খায়ের, মিজান, মনির হোসেনসহ বাজারের অন্যান্য ব্যবসায়ী ও স্থানীয় ওলামা-একরামগণ।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা খাইরুল ইসলাম। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, ব্যবসায়ীদের সমৃদ্ধি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এ ধরনের আয়োজন ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় করে। পরে আমতলা বাজারের ব্যবসায়ী, স্থানীয় মুসল্লি ও আমন্ত্রিত অতিথিরা একসঙ্গে ইফতার করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

আমতলা বাজার বণিক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
গোলাম মোর্তবা সিকদার রিজু, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি :