সাহিদা পারভীন:
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাসেদ আল মাহমুদ তীতুমীর বলেছেন, বাস্তবমুখী ইশতেহার দেওয়ায় এ সরকার জনরায় পেয়েছে। সরকার দ্রুত এ রায় বাস্তবায়নের জন্য কাজ করছে। কারণ এ সরকার বয়ানে নয়, কাজে বিশ্বাসী। সরকার প্রথমত ৪ কোটি মানুষকে ফ্যামিলি কার্ড প্রদানের মধ্য দিয়ে ইশতেহারের কাজ শুরু করেছে।
গত শনিবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় কর্মরত সকল সরকারি দপ্তর প্রধান ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাসেদ আল মাহমুদ তীতুমীর এসব কথা বলেন। উপজেলা রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশীদ, জেলা প্রশাসক সুলতানা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশদ (বিপিএম সেবা), সহকারী কমিশনার (ভূমি) সামস সাদাত মাহমুদ উল্লাহ, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান প্রমুখ।
দুপুরে উপদেষ্টা ড. রাসেদ আল মাহমুদ তীতুমীর কালুখালী আগমন করলে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে উপদেষ্টা রাসেদ আল মাহমুদ তীতুমীর কালুখালী পদ্মা নদীর ভাঙন এলাকা পরিদর্শন ও মহেন্দ্রপুর এলাকায় ইফতার মাহফিলে যোগদান করেন। ইফতার মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রকিবুল হাসান রুমা, ছাত্রদলের সভাপতি জামাল খান উপদেষ্টা রাসেদ আল মাহমুদ তীতুমীরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম 
সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি 





















